Q. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
Answer: D. জয়ী সেতু
See More
জয়ী সেতু:
- জয়ী সেতু হলপশ্চিমবঙ্গে তিস্তা নদীর উপর নির্মিত দীর্ঘতম সড়ক নদী সেতু যা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করে।
- সেতুটি প্রায় 2.7 কিলোমিটার দীর্ঘ। বর্তমানে, এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু।
- সেতুটি 1 ফেব্রুয়ারী 2021 সালে উদ্বোধন করা হয়েছিল।
হাওড়া সেতু:
- হাওড়া সেতুবা হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম ব্যস্ত সেতু।
- হাওড়া সেতু পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু যার দৈর্ঘ্য ৭০৫ মিটার (২,৩১৩ ফুট)।
- ১৯৬৫ সালের ১৪ জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়।
- 1943 সালের 3 রা ফেব্রুয়ারি সেতুটির উদ্বোধন হয়েছিল।
নিবেদিতা সেতু:
- নিবেদিতা সেতু [দৈর্ঘ্য- ৮৮০ মিটার (২৮৯০ ফুট)] হল হুগলি নদীর উপর অবস্থিত একটি কেবল-স্টেয়ড সেতু যা বালি ও দক্ষিনেশ্বরকে সংযুক্ত করে।
- এটির আগেকার নাম ছিল দ্বিতীয় বিবেকানন্দ সেতু। সেতুটি বিবেকানন্দ সেতুর সমান্তরালে এবং ৫০ মিটার ভাটিতে অবস্থিত। সেতুটির নামকরণ করা হয়েছে স্বামী বিবেকানন্দের শিষ্যা, ভগিনী নিবেদিতার নাম অনুসারে।
- জাতীয় সড়ক 2 ও নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সংযোগরক্ষাকারী বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এই সেতুর উপর দিয়ে গেছে।
- 2007 সালে 4 ঠা জুলাই এই সেতুর উদ্বোধন হয়েছিল।
বিদ্যাসাগর সেতু:
- বিদ্যাসাগর সেতুবা দ্বিতীয় হুগলি সেতু পশ্চিমবঙ্গে হুগলি নদীর ওপর অবস্থিত একটি কেবল স্টেয়ড সেতু। এটি হাওড়া ও কলকাতা শহর দুটিকে সংযুক্ত করেছে।
- সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রেইটোল সেতু (6 laned) হিসেবে ব্যবহৃত হয়। এটি কলকাতা থেকে হাওড়া, মুম্বাই রোড (NH-16), এবং দিল্লি রোডের (NH-19) সংযোগ প্রদান করে।
- এর মোট দৈর্ঘ্য ৮২২.৯৬ মিটার (২৭০০ ফুট) । সেতুটির সেতুস্তম্ভ (pylon)62 মিটার (418.7 ফুট) উঁচু।
- এটি ভারতের দীর্ঘতম ঝুলন্ত (কেবল-স্টেইড) সেতু এবং এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলির মধ্যে অন্যতম।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর সেতুটির উদ্বোধন করা হয়।
বিবেকানন্দ সেতু:
- বিবেকানন্দ সেতু (আগেকার নাম: উইলিংডন ব্রিজ বা বালি ব্রিজ) হল পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত একটি সেতু যা হাওড়ার বালি ও উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরকে যুক্ত করেছে। এটি একটি মাল্টিস্প্যান স্টিল ব্রিজ।
- এটি সড়ক ও রেলপথের যৌথ সেতু, এটিকলকাতা বন্দর ও তার পশ্চাদভূমির অন্যতম প্রধান রেল ও সড়ক যোগাযোগ সেতু।
- এর দৈর্ঘ্য ৮৮০মি (২,৮৮৭ ফুট)।
- সেতুটি যে সড়ক ও রেলপথের যোগসূত্র সেগুলি হল:
- রেলপথে শিয়ালদহ স্টেশনও দিল্লির সংযোগ।
- সড়কপথেগ্র্যান্ড ট্রাঙ্ক রোড(হাওড়ার দিকে) ও ব্যারাকপুর ট্রাঙ্ক রোড (কলকাতার দিকে)
দক্ষিণেশ্বর কালীবাড়ি এই সেতুর খুব কাছে অবস্থিত। হুগলি নদীর উপর কলকাতায় এই সেতুর দুটি সহকারী সেতু আছে: রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ) ও বিদ্যাসাগর সেতু।
- ১৯৩২ সালের 3 রা ডিসেম্বর এই সেতুটির উদ্বোধন হয়।
Nobel Prize
The Prestigious Nobel Prize: ৬ টি ক্ষেত্রে অসাধারণ অবদানের সম্মাননা

নোবেল পুরস্কার: পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে অসাধারণ অবদানের জন্য মানবতার সর্বোচ্চ আন্তর্জাতিক এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি” আলফ্রেড নোবেল ছিলেন…
