আধুনিক অলিম্পিক গেমস (Modern Olympic Games)
অলিম্পিক গেমস (Olympic Games) বিশ্ব-ব্যাপী অন্যতম বৃহত্তম ক্রীড়া প্রতিযোগীতা। অলিম্পিক কেবলমাত্র একটি ক্রীড়া প্রতিযোগীতা নয়, এটি হল বিশ্বের ঐক্য, শান্তি ও ভাতৃত্বের প্রতীক।
- 1896 সালে আধুনিক অলিম্পিক গেমসের প্রথম উদযাপনটি এর প্রাচীন জন্মস্থান গ্রীসের এথেন্সে অনুষ্ঠীত হয়েছিল। গেমসটিতে 14 টি দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহন করেছিলেন, খেলোয়াড় ছিল প্রায় 241 জন, যার মধ্যে বড় প্রতিনিধি দল এসেছিল গ্রীস, জার্মানী, ফ্রান্স এবং গেট ব্রিটেন থেকে।
- নারীরা প্রথমবার অংশগ্রহন করে 1900 সালের প্যারিস অলিম্পিকে।
- প্রথম শীতকালীন সংস্করণটি 1924 সালে ফ্রান্সের চ্যামোনিক্সে অনুষ্ঠীত হয়েছিল।
- পরবর্তি সময়ে, 1994 সাল থেকে নিয়ম করা হয় যে, প্রতি চার বছরের মধ্যে গীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিককে পালাক্রমে দুইবছর অন্তর আয়োজন করা হবে।
- বর্তমানে গীষ্মকালীন ও শীতকালীন গেমস জুরে 200 টিরও বেশি দেশ থেকে 13000 এরও বেশী ক্রীড়াবিদ, 33 টি খেলা ও 400 টি ইভেন্টে অংশ নেন। অলিম্পিক হল এমন একটি জায়গা যেখানে বিশ্ব প্রতিযোগীতা করতে, অনুপ্রাণীত হতে এবং একসাথে থাকতে আসে। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে স্বর্ণ, রৌপ ও ব্রোঞ্জ পদক পান।
- Olympiad মানে চার বছরের সময়কাল। 1896 সাল ছিল প্রথম অলিম্পিয়াড, বাতিল হওয়া অলিম্পিক (1916, 1940, 1944) -ও অলিম্পিয়াড হিসাবে গণ্যিত হয়।
- প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1916, 1940, 1944 সালের অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। (ঠাণ্ডা যুদ্ধের সময় 1980 ও 1984 অলিম্পিকে ব্যাপক বয়কট দেখা যায়।)
- (সবচেয়ে বয়স্ক অলিম্পিক পদকজয়ী সুইডেনের অস্কার সোয়ান – 72 বছর বয়সে তার শেষ পদক পান।)
- IOC হল অলিম্পিক মুভমেন্টের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সদর দপ্তরঃ লসান, সুইজারল্যান্ড।
ব্যারন পিয়েরে ডি কুবার্টিন

- ব্যারন পিয়েরে ডি কুবার্টিন 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) প্রতিষ্ঠা করেন, যার ফলে 1896 সালে এথেন্সে প্রথম আধুনিক গেমস অনুষ্ঠিত হয়।
- IOC হল অলিম্পিক আন্দোলনের নিয়ন্ত্রক সংস্থা, যা অলিম্পিক গেমসের সাথে জড়িত সমস্ত স্বত্ত্বা এবং ব্যক্তিদের অন্তর্ভূক্ত করে।
- চার্লস পিয়েরে ডি কুবার্টিন 1863 সালের 1 লা জানুয়ারী প্যারিসে জন্মগ্রহন করেন।
- 1913 সালে পিয়েরে ডি কুবার্টিন অলিম্পিক রিং ডিজাইন করেন। এক বছর পর তিনি লেখেন যে “পাঁচটি রিং বিশ্বের পাঁচটি অংশকে প্রতিনিধিত্ব করে যা এখন অলিম্পিজমের কাছে জয়ী হয়েছে।” এবং রিং-এর পাঁচটি রং এবং পতাকার সাদা পটভূমি ‘প্রতিটি দেশের রং তৈরি করতে একত্রিত।’
- 1937 সালের 2 রা সেপ্টেম্বর পিয়েরে ডি কুবার্টিন জেনেভার একটি পার্কে পড়ে যান এবং পরবর্তীতে মারা যান। তাঁকে লুসানে সমাহিত করা হয়। তাঁর উইলে প্রকাশিত ইচ্ছা অনুসারে, তার হৃদইয় অলিম্পিয়ায় নিয়ে যাওয়া হয় যেখানে এটি একটি মার্বেল স্টিলে স্থাপন করা হয় যা অলিম্পিক গেমসের পুনরুজ্জীবনকে স্মরণ করে।
পিয়ারে ডি কুবার্টিন 1914 সালে অলিম্পিক পতাকা তৈরি করেন। (এটি একটি অলিম্পিকের ভিসুয়াল আম্বাসাডার। প্রতিকে পাঁচটি রং-এর রিং বাঁদিক থেকে ডানদিকে একে অপরের সঙ্গে যুক্ত, ক্রমটি হল নীল, হলুদ, কালো, সবুজ, লাল। এই পাঁচটি রং যে পাঁচটি মহাদেশকে প্রতিনিধিত্ব করে তা হল – নীল-ইউরোপ, হলুদ-এশিয়া, কালো-আফ্রিকা, সবুজ-অস্ট্রেলিয়া, লাল-আমেরিকা।)- সাদা পটভূমিতে পাঁচটি জড়ানো রিং থাকে যা প্রধান পাঁচটি মহাদেশকে নির্দেশ করে এবং আন্তর্জাতিক বন্ধুত্বের প্রতীক। পৃথিবীর প্রতিটি দেশের পতাকায় এই রংগুলো অন্তত একটিকে পাওয়া যায়। প্রথমবার পতাকাটি 1920 সালের অলিম্পিকে ওড়ানো হয়।
Olympic Motto
1921 সালে কুবার্টিন তার বন্ধু ফাদার হেনরি দিদোঁ -এর ল্যাটিন বাক্য ধার নিয়ে অলিম্পিক মোটো তৈরি করেন।
Citius, Altius, Fortius (ল্যাটিন ভাষায়ঃ Faster, Higher, Stronger)– অর্থাৎ দ্রুততর, উচ্চতর ও শক্তিশালী।
Olympic Medal
- অলিম্পিক গেমসের প্রতিটি ইভেন্টে শীর্ষস্থানীয় খেলোয়ারদের স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হয় – এই ঐতিহ্যটি 1904 সালের সেন্ট লুইস অলিম্পিক গেমসে শুরু হয়েছিল।
- অলিম্পিক এবং প্যারালিম্পিকে প্রতিযোগীদের দেওয়া স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক গেমসে সর্বোচ্চ স্তরের অ্যাথলেটিক কৃতিত্বের প্রতিনিধিত্ব করে। পদকগুলির নকশা আয়োজক শহরের আয়োজক কমিটির দায়িত্ব এবং গেমসের প্রতিটি সংস্করণের সাথে পরিবর্তিত হয়।
- প্রতিটি পদক 3 mm পুরু ও 60 mm ব্যাসের হয়, স্বর্ণ ও রৌপ্য পদক 92.5% রৌপ্য দিয়ে তৈরি হয় এবং স্বর্ণপদকের উপর 6 g সোনা থাকে।
- 1896 সালের প্রথম আধুনিক অলিম্পিকে যুক্তরাষ্ট্রের জেমস বি কনোলি ‘হপ-স্টেপ-জাম্প’ ইভেন্টে প্রথম স্বর্ণপদক জয় করেন।
Olympic Oath
- প্রথম অলিম্পিক শপথ পাঠ করা হয় 1920 সালে বেলজিয়ামের ভিক্টর বয়েনের মাধ্যমে।
- শপথের বাক্যঃ
“সমস্ত প্রতিযোগীর পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা নিয়ম মেনে, সত্যিকারের খেলাধূলার মানসিকতা নিয়ে ক্রীড়ার গৌরব ও দলের সম্মানের জন্য এই অলিম্পিকে অংশ নেব।”
🔹 প্রতিটি অলিম্পিকে অলিম্পিক মশাল (torch) প্রজ্জ্বলন করা হয়, যা প্রাচীন গ্রিসের প্রতীক বহন করে।
- একটি অভিজাত ক্রিড়া ইভেন্ট, যুব অলিম্পিক গেমস গীষ্ম এবং শীতকালীন প্রোগ্রামের জন্য বিশ্বের 200 টিরও বেশি দেশের ক্রীড়াবিদদের (15-18 বছর বয়সী) একত্রিত করে।
- যুব অলিম্পিক গেমস (YOG) সারা বিশ্বের তরুণদের জন্য একটি অভিজাত ক্রীড়া ইভেন্ট – তবে ওন্যান্য যুব ক্রীড়া প্রতিযোগীতা থেকে এটি একটি স্বতন্ত্র ইভেন্ট। YOG -তে তিনটি ক্ষেত্রের ওপর দৃষ্টি নিবন্ধ করে শিক্ষামূলক কার্যক্রমের একটি সিরিজও অন্তর্ভূক্ত রয়েছেঃ ক্রীড়াবিদদের সুরক্ষা, পারফরম্যান্সের ওপর কাজ করা এবং ক্রীড়ার বাইরে ক্রীড়াবিদদের সহায়তা করা।
IOC 2028 সালের শীতকালীন যুব অলিম্পিক গেমসের আয়োজক হিসাবে ডোলোমিতি ভালটেলিনাকে নির্বাচিত করেছে।
Paralympic Games
- প্যারালিম্পিক গেমস হল প্যারা অ্যাথলিটদের জন্য শীর্ষস্থানীয় গ্লোবিনিং স্পোর্টিং ইভেন্ট, যা প্যারা খেলার সেরাটি প্রদর্শন করে এবং প্যারালিম্পক অ্যাথলিটদের একটি বৈচিত্রময় গোষ্ঠীর শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সর্বোত্তম পরিবেশ প্রদান করে।
- প্যারালিম্পিক গেমস প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্রথম প্যারালিম্পিক গেমস 1960 সালে ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রথম প্যারালিম্পিক শীতকালীন গেমস 1976 সালে সুইডেনের অর্নস্কোল্ডসভিকে অনুষ্ঠিত হয়েছিল।
- 1992 সালে প্যারালিম্পিক গেমস অলিম্পিক গেমসের মতো একই শহরে এবং ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
- প্যারালিম্পিক প্রতীক, যা ল্যাটিন শব্দ ‘আমি নড়াচড়া করি’ থেকে অ্যাজিটোস নামেও পরিচিত, এটি প্যারালিম্পিক আন্দোলনের দৃশ্যমান প্রতিনিধিত্ব।
এটি লাল, নীল এবং সবুজ এই তিনটি উপাদান দিয়ে গঠিত যা একটি কেন্দ্রীয় বিন্দুকে ঘিরে রেখেছে। বিশ্বজুরে জাতীয় পতাকাগুলিতে এই তিনটি রংই সর্বাধিকভাবে প্রতিনিধিত্ব করে।
- ড. লুডভিগ গুটম্যান 1948 সালের স্টোক ম্যান্ডেভিল গেমসের পথপ্রদর্শক ছিলেন, যা ছিল হুইলচেয়ার ক্রীড়াবিদদের জন্য প্রথম সংঘটিত প্রতিযোগীতা। এগুলোকে প্যারালিম্পিক আন্দোলন এবং আধুনিক প্যারালিম্পিক গেমসের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়, যা প্রথম 1960 সালে ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছিল।
প্রাচীন অলিম্পিক
- 776 খ্রীষ্টপূর্বাব্দে, প্রায় 3000 বছর আগে গ্রীসের অলিম্পিয়ায়, জিউস (Zeus) দেবতার সম্মানে, এলিস নগররাজ্যের তত্ত্বাবোধনে প্রাচীন অলিম্পিক অনুষ্ঠিত হত।
- প্রাচীন অলিম্পিক গেমসের মূলে ছিল একটি ধর্মীয় উৎসব যা একটি ধর্মীয় আশ্রমে অনুষ্ঠিত হত। পল ক্রিস্টেসেনের মতে ‘এটি কেবল খেলাধূলার বিষয় ছিল না এবং এই ধরনের কেন্দ্রবিন্দু ছিল স্থানটি নিজেই। অলিম্পিয়া পেলোপোনিজের উত্তর-পশ্চিম কোণে (বর্তমানে পশ্চিম গ্রীস অঞ্চলে) অবস্থিত।
- প্রাচীন অলিম্পিক গেমস প্রথমে একদিনের ইভেন্ট ছিল 684 খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত, পরে সেগুলো তিনদিনে বাড়ানো হয়। খ্রীষ্টপূর্ব 5-ম শতাব্দীতে, গেমস আবার 5 দিনের জন্য বাড়ানো হয়। প্রাচীন গেমসগুলিতে দৌড়, লং জাম্প, শটপুট, জ্যাভলীন, বক্সিং, প্যাঙ্ক্রেশন এবং অশ্বারোহন ইভেন্ট অন্তর্ভূক্ত ছিল।
- প্রথম দিকে একটাই ইভেন্ট ছিল – Stadion race (এক দৌড় প্রতিযোগীতা) দূরত্ব ছিল প্রায় 200 মিটার। (প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন এলিয়াসের কোরোয়েবাস, যিনি পেশায় একজন রাঁধুনি ছিলেন। তিনি স্প্রিন্ট দৌড়ে বিজয়ী হন।)
- 776 খ্রিস্টপূর্বাব্দ থেকে কমপক্ষে 393 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি চার বছর অন্তর এই গেমস অনুষ্ঠিত হত।
- প্রাচীন অলিম্পিকে খেলোয়াড়রা নগ্ন অবস্থায় প্রতিযোগিতা করতেন।
- শুধুমাত্র গ্রিক পুরুষ নাগরিকরা এতে অংশগ্রহন করতে পারত।
- কৃষক থেকে রাজকীয় উত্তরাধিকারী পর্যন্ত সকল মুক্ত গ্রীক পুরুষ অংশগ্রহনের অনুমতি পেয়েছিলেন, যদিও বেশিরভাগ অলিম্পিয়ান ছিলেন সৈনিক। মহিলারা প্রতিযোগীতা করতে বা এমনকি অংশগ্রহন করেতে পারতেন না। (তবে, এই নারী বিদ্বেষী নিয়মের একটি ফাঁক ছিল – রথচালকদের, আরোহীদের নয়, অলিম্পিক চ্যাম্পিয়ন ঘোষণা করা হত এবং যে কেউ রথের মালিক হতে পারত। স্পার্টান রাজার কন্যা কিনিষ্কা এই সু্যোগটি নিয়েছিলেন, 396 খ্রীষ্টপূর্বাব্দ এবং 392 খ্রীষ্টপূর্বাব্দে বিজয় পুস্পস্তবক দাবি করেছিলেন।
- প্রাচীন অলিম্পিক খ্রীষ্টপূর্ব 8-ম শতক থেকে খ্রিষ্টাব্দ 4-র্থ শতক পর্যন্ত গ্রীসের অলিম্পিয়া শহরে দেবতা জিউস-এর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হত।
- গ্রিসজুরে অনুষ্ঠিত সব উৎসবের মধ্যে অলিম্পিক গেমস ছিল সর্বাধিক খ্যাতিমান।
প্রাচীন অলিম্পিকের পতন
- খ্রীষ্টপূর্ব 2-য় শতকে গ্রীস, রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়।
- রোমানদের কাছে ক্রীড়া প্রতিযোগীতার গুরুত্ব কম ছিল, ফলে অলিম্পিয়ার ইভেন্টগুলির জনপ্রিয়তা কমতে থাকে।
- 393 খ্রীষ্টাব্দে, খ্রিষ্টান সম্রাট প্রথম থিওডোসিয়াস পৌত্তলিক ধর্মাবলম্বীদের উদযাপন নিষিদ্ধ করেছিলেন, যার মধ্যে গেমসও অন্তর্ভূক্ত ছিল।
- থিওডোসিয়াসের আদেশের পর, পৌত্তলিক সম্প্রদায়গুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করে এবং অলিম্পিয়ার স্থানটি পরিত্যক্ত হয়ে যায়। ভূমিকম্পে ভবনগুলি ধ্বংস হয়ে যায় এবং তাদের ধ্বংসাবশেষ ধীরে ধীরে মাটি ও বালির নীচে অদৃশ্য হয়ে যায়।
- এই স্থানের আর কোনো দৃশ্যমান চিহ্ণ ছিল না। 1776 সালে ইংরেজ পরিব্রাজক রিচার্ড চ্যান্ডলার প্রাচীন অলিম্পিয়ার স্থানটি আবিস্কার করেন। 100 বছর পরে জার্মান পত্নতাত্ত্বিকরা প্রধান গবেষণা খনন কাজটি পরিচালনা করেন। আজ প্রত্নতাত্ত্বিক খনন আমাদের প্যানহেলেনিক গেমসের অতীত গৌরব এবং অলিম্পিয়ার তাৎপর্য আবিস্কার করার সু্যোগ করে দিয়েছে।

পিয়ারে ডি কুবার্টিন 1914 সালে অলিম্পিক পতাকা তৈরি করেন। (এটি একটি অলিম্পিকের ভিসুয়াল আম্বাসাডার। প্রতিকে পাঁচটি রং-এর রিং বাঁদিক থেকে ডানদিকে একে অপরের সঙ্গে যুক্ত, ক্রমটি হল নীল, হলুদ, কালো, সবুজ, লাল। এই পাঁচটি রং যে পাঁচটি মহাদেশকে প্রতিনিধিত্ব করে তা হল – নীল-ইউরোপ, হলুদ-এশিয়া, কালো-আফ্রিকা, সবুজ-অস্ট্রেলিয়া, লাল-আমেরিকা।)