Q. উৎপাদকের বাড়িতে কোন শিল্পে পণ্য উৎপাদিত হয় তা নির্বাচন করুন?

Answer: B. কুটির শিল্প

কুটির শিল্প (Cottage Industry) হলো এমন এক ধরনের শিল্প, যা সাধারণত উৎপাদকের নিজস্ব বাড়ি বা তার নিকটবর্তী স্থানে পরিবারের সদস্যদের সহায়তায় গড়ে ওঠে। এই শিল্পে হাতে তৈরি বা সহজ যন্ত্রপাতির সাহায্যে পণ্য উৎপাদন করা হয়। পুঁজি স্বল্প, শ্রম অধিক এবং উৎপাদন সাধারণত স্থানীয় চাহিদা পূরণের জন্য করা হয়, এর মূল ভিত্তি হলো ঐতিহ্যবাহী দক্ষতা ও সৃজনশীলতা।

কুটির শিল্পের কিছু উদাহরণ:

বস্ত্র শিল্প (Handloom Industry): হাতে বোনা শাড়ি, লুঙ্গি, গামছা, তাঁতের শাড়ি।

মৃৎশিল্প (Pottery): মাটির হাঁড়ি, কলসি, খেলনা,  প্রদীপ, ফুলদানী।

কারুশিল্প (Handicrafts): কাঠের পুতুল, শোলা বা পিতলের তৈরি বিভিন্ন সামগ্রী। 

গৃহভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ: ঘরে তৈরি আচার, পাপড়, বড়ি, বা হাতে ভাজা মুড়ির মতো খাদ্যপণ্য।

বেত ও বাঁশের কাজ (Bamboo & Cane Work): বাঁশের ঝুড়ি, কুলা, আসবাবপত্র, বা বিভিন্ন সজ্জা সামগ্রী তৈরি।

পাটজাত শিল্প: পাটের ব্যাগ, কার্পেট বা শতরঞ্জি তৈরি। 

 

কুটির শিল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কর্মসংস্থান তৈরি করতে এবং স্থানীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

 

Nobel Prize
The Prestigious Nobel Prize: ৬ টি ক্ষেত্রে অসাধারণ অবদানের সম্মাননা

আলফ্রেড নোবেল ও Nobel Prize

নোবেল পুরস্কার: পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে অসাধারণ অবদানের জন্য মানবতার সর্বোচ্চ আন্তর্জাতিক এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি” আলফ্রেড নোবেল ছিলেন…

Scroll to Top